1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র গঠনে ইসলামপন্থী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে — ড. আহমদ আব্দুল কাদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:দেশ এখনো জনআকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী গড়ে ওঠেনি। একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামী খিলাফত কায়েমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

গতকাল শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলা খেলাফত মজলিস আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “আজ আমাদের দেশ দিকনির্দেশনাহীন অবস্থায় রয়েছে। ইসলামই পারে ন্যায়, শান্তি ও সমৃদ্ধির রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে। এজন্য দেশের সকল ইসলামপন্থী দল ও সংগঠনকে আদর্শিক ঐক্যের ভিত্তিতে একসাথে কাজ করতে হবে।”

চুনারুঘাটের রুকসানা কনভেনশন হলে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।

সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক ও সহ-সাধারণ সম্পাদক দরছ আলী খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সহ-সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, ঢাকা জেলা সহ-সভাপতি মাওলানা নিযামুদ্দীন মিসবাহ, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সরোয়ার আলম, নবীগঞ্জ-বাহুবল আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম জাকি, বাহুবল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা সহ-সভাপতি ও ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ ফরুক আহমদ চৌধুরী, যুব মজলিস চুনারুঘাট উপজেলা সভাপতি মুফতি ফরীদ উদ্দীন মাসউদ, প্রবাসী মাওলানা মোশাহিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মুফতি আমানুল্লাহ আমান প্রমুখ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা সভাপতি হাফেজ সাদেক আহমেদ, নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, যুব মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি প্রভাষক শিব্বির আহমদ, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট