1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

চুনারুঘাটে ২৪ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক টুকরো করে বিক্রির সময় লিটন চক্রের নারী সদস্য আটক, ৩ পিকআপ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

 

দুর্ধর্ষ ‘লিটন চক্র’-এর গডফাদারের বিরুদ্ধে গাছ চুরি, জুয়ার আসর ও স্কুল ভবন চুরির অভিযোগ!

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বাদশারগাঁও বটতলা এলাকায় ২৪ লাখ টাকা মূল্যের একটি চোরাই ড্রাম ট্রাক টুকরো করে বিক্রির সময় ‘লিটন চক্র’-এর এক নারী সদস্যকে হাতে-নাতে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। এসময় পাচারের কাজে ব্যবহৃত তিনটি ডিআই পিকআপসহ ট্রাকের বিভিন্ন অংশ জব্দ করা হয়।
এই অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ পুলিশের দ্রুত ও সফল অভিযানের প্রশংসা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশে আইতন বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় তিনটি পিকআপে করে টুকরো করা ড্রাম ট্রাকের বিভিন্ন অংশ সহ ড্রাম ট্রাকের মালামাল যন্ত্রাংশ অন্যত্র পাচারের চেষ্টা করছিল চক্রের সদস্যরা। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ট্রাকের অংশগুলোসহ তিনটি পিকআপ জব্দ করে এবং ঘটনাস্থল থেকে একাধিক ব্যক্তিকে আটক করে। আটককৃতদের মধ্যে চোরাই গাড়ি পাচারচক্রের এক নারী সদস্যও রয়েছেন।

তদন্তে জানা গেছে, সংঘবদ্ধ এই চোর চক্রের মূল হোতা লিটন (৪০), পিতা মৃত আব্দুর রউফ, গ্রাম পরাঝার, মিরাশী ইউনিয়ন। স্থানীয় সূত্রে অভিযোগ, গত সরকারের পতনের পর পরাঝার গ্রামের খোয়াই নদীর পাড় সংলগ্ন লিটনের বাড়িতে কৌশলে চোরাই ড্রাম ট্রাকটি এনে রাখা হয়। পরে লিটন ও তার সহযোগীরা উচ্চক্ষমতাসম্পন্ন লোহা কাটার মেশিন ব্যবহার করে ড্রাম ট্রাকটি টুকরো টুকরো করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
এলাকাবাসী সন্দেহজনকভাবে ট্রাকের যন্ত্রাংশ বিক্রির তোড়জোড় লক্ষ্য করে পুলিশকে খবর দিলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, লিটন দীর্ঘদিন ধরে চোরাই গাড়ি পাচার ও বিক্রির একটি শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করছে। দেশের বিভিন্ন স্থান থেকে দামি গাড়ি চুরি করে এনে সেগুলো টুকরো করে বিক্রি করাই তাদের মূল কাজ। স্থানীয়দের কাছে সে পরিচিত “চোরাই গাড়ি চক্রের গডফাদার” হিসেবে।

তবে এখানেই শেষ নয়—লিটনের বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, খোয়াই নদীর বালুর চরে লিটনের নেতৃত্বে প্রতিদিনই জুয়ার (জোয়ারা) আসর বসে, যা এলাকার যুবসমাজকে বিপথে পরিচালিত করছে। এছাড়াও এলাকায় মূল্যবান গাছ চুরি, স্কুলের ট্রান্সমিটার, চেয়ার-ফ্যান ও পুরাতন ভবনের সামগ্রী চুরির মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডেও তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি স্কুলের বড় বড় গাছ পর্যন্ত কেটে বিক্রি করেছেন বলেও স্থানীয়দের দাবি।

এমন নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকাজুড়ে লিটন একটি ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছিল বলে জানা গেছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

> “চোরাই গাড়ি চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও জড়িতদের নাম পাওয়া যেতে পারে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট