1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

বাহুবলে রশিদপুর চা-বাগান থেকে ৬ জুয়াড়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কালিমন্দির সংলগ্ন রাস্তা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করে বাহুবল মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলো— রশিদপুর চা-বাগানের বড় লাইনের বাসিন্দা বাবু সবরের পুত্র রমেশ সবর (৩৬), লচমনের পুত্র রামচরণ দাস (৫৩), সুরেশ ভৌমিকের পুত্র সুবাস ভৌমিক (৩৫), ইসমাঈল মিয়ার পুত্র রিয়াজ মিয়া (২৪), সাওতাল পাড়ার প্রবেশ সাওতালের পুত্র আকাশ সাওতাল (২১) এবং ঘামাই টিলার খেমন কুর্মীর পুত্র তাপশ কুর্মী (২৮)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ওই স্থানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধারসহ ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চা-বাগান এলাকায় জুয়া বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট