1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

নির্বাচিত হলে নালমুখ খোয়াই নদীতে ব্রীজ ও কলেজ নির্মাণ করা হবে — আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের সমর্থনে মিরাশী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মিরাশী ইউনিয়ন অফিস মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিরাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদার শ্যামল। সাধারণ সম্পাদক আবু তাহের লীল মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া তালুকদার ও প্রভাষক কাউছার আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে হাজারো নেতা–কর্মীর ঢল নামে।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন,
“হবিগঞ্জ-৪ আসনের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার পুনরুদ্ধারে আবারও একসঙ্গে মাঠে নেমেছেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের আরও সুসংগঠিত হতে হবে। নির্বাচিত হলে নালমুখে খোয়াই নদীর ওপর ব্রীজ ও একটি কলেজ নির্মাণ করা কোনো ব্যাপারই না।”

তিনি আরও বলেন,
“এই আসন বিএনপির ঘাঁটি। নেতাকর্মীরা যে ভালোবাসা ও আস্থা দেখাচ্ছেন, সেই আস্থা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সকল বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, রানিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছালেহ মোঃ শফিকুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন—
আব্দুল মনাফ, ঠিকাদার মাসুক মিয়া, মেম্বার কবির মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান সায়েম, মর্তুজ তরফদার, ফারুক আহমেদ, হাবিব তালুকদার, ছাত্রদল সভাপতি রিপনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।

সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সংগঠনকে আরও গতিশীল করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং দলীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট