1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭০৩ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় এক লক্ষাধিক টাকা মূল্যের ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গাঁজা পাচারের তথ্য পায় বিজিবি। এর প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে লেবু বাগান এলাকায় ঝোপঝাড়ের মধ্যে গোপন টহল পরিচালনা করে।

এসময় ভারতীয় দিক থেকে কয়েকজন চোরাকারবারি বস্তায় করে গাঁজা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। টহলরত বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৩০ কেজি মালিকবিহীন ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দ করা মাদক আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট