1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট থানা ও কাশিমনগর ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার ইয়াছমিন আক্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি : বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন আক্তার চুনারুঘাট থানা ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, সেবা প্রদান পদ্ধতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

প্রথমে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা পরিদর্শন করে অফিসার-ফোর্সদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। পরবর্তীতে অনুষ্ঠিত রোলকল পরিদর্শনে তিনি দায়িত্বশীলতা, সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “পুলিশ জনগণের সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। তাই দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতা, সততা এবং মানবিকতা সর্বোচ্চ গুরুত্ব পেতে হবে।”
এসময় তিনি অফিসার ও ফোর্সদেরকে প্রযুক্তিনির্ভর পুলিশিং বৃদ্ধির পাশাপাশি অপরাধ দমন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের আস্থা অর্জনে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

পরিদর্শন শেষে পুলিশ সুপার ইয়াছমিন আক্তার থানা ও ফাঁড়ির সার্বিক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে আরও গতিশীল হওয়ার ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট