1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে বিশেষ অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫৩ বার পড়া হয়েছে

 

বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। পাচারের আগেই কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হওয়ায় বড় ধরনের বন ধ্বংসের আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে সংরক্ষিত এই বনাঞ্চল।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯/১২/২০২৫ইং শুক্রবার ভোর রাতে পরিচালিত অভিযানে রশিদপুর বনবিট এলাকা থেকে ৩৪ টুকরো গোল কাঠ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ প্রায় ৮৩.২১ ঘনফুট। এছাড়াও জব্দ করা হয় ৫টি আকাশমণি মোথা। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে গোপনে বন থেকে এসব গাছ কেটে মজুত করা হয়েছিল।

অভিযান পরিচালনায় সার্বক্ষণিক সহযোগিতা করেন সিএমসি সহ-সভাপতি ইখলাস মিয়া। পাশাপাশি সিপিজির সকল সদস্য, স্থানীয় ভিলেজার, কালেঙ্গা বিটের বিট অফিসার ও সংশ্লিষ্ট বন বিভাগের স্টাফ, হেডম্যান এবং সিপিজি টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন রশিদপুর বনবিটের বিট অফিসার রেজভী বিশ্বাস এবং কালেঙ্গা বনবিটের বিট অফিসার আল আমিন। তাঁদের তাৎক্ষণিক তৎপরতা, নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগেই উদ্ধারকৃত কাঠগুলো নিরাপদে জব্দ করা সম্ভব হয়।

এ বিষয়ে কালেঙ্গা ডেপুটি রেঞ্জার আব্দুল খালেক জানান, জব্দকৃত কাঠের ঘটনায় বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে বন উজাড় ও কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট