1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে চুনারুঘাটে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অনুদান বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর ২০২৫ ইং রবিবার অনুষ্ঠিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড. বিবেক চন্দ্র রায়, অধ্যক্ষ, লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, সিলেট; ড. অসীম কুমার দাস, প্রকল্প পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্প; মোঃ নুরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার, হবিগঞ্জ; মোঃ শহিদুল ইসলাম, উপপরিচালক, জেলা দুগ্ধ খামার, সিলেট; শরীফুল আলম, জেলা মৎস্য অফিসার, হবিগঞ্জসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি অফিসার, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক, জেলা ট্রেনিং অফিসার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি , চান্দপুর ও লস্করপুর চা বাগানের ম্যানেজারবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চুনারুঘাট। তিনি জানান, এ পর্যন্ত প্রকল্পের আওতায় ৫,০১৯টি পরিবার সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এবং ২০২৫–২৬ অর্থবছরে আরও ৮৯৭টি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বেসলাইন জরিপ অনুযায়ী প্রায় ২,০০০-এর অধিক পরিবার এখনও সুবিধাবঞ্চিত, যাদের প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্ত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সচিব আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, গ্রাম পর্যায়ে প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ভেটেরিনারি সেবা, প্রশিক্ষণ ও পরামর্শ পাবে, যা গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ আবু সুফিয়ান বলেন, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর টেকসই উন্নয়নে প্রাণিসম্পদ খাত অত্যন্ত সম্ভাবনাময়। সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি, পুষ্টির উন্নয়ন এবং জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তিনি প্রাণির রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য জনগণকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগের আহ্বান জানান।
প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস তাঁর বক্তব্যে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে প্রকল্প সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস বলেন, আজকের এই ছাগল বিতরণ অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি চুনারুঘাট উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আশা, স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক।
অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে অনুদান বিতরণ করা হয়। অনুদান হিসেবে প্রত্যেক সুফলভোগীকে ২টি করে ছাগল, ৫০ কেজি ছাগলের খাদ্য, ৫টি প্লাস্টিক ফ্লোরম্যাট, ৪টি খুঁটি ও ২টি করে ঢেউটিন প্রদান করা হয়।
অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন মাননীয় সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, পরিচালক ড. আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট