1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে মাধবপুরে জলাবদ্ধতা দ্রুত ব্যবস্থা নিয়ে জনভোগান্তি কমালেন এমপি সৈয়দ ফয়সল। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন

হবিগঞ্জ ৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তারের পক্ষে মনোনয়ন ফরম ক্রয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তারের পক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। চুনারুঘাট ও মাধবপুর উপজেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ মনোনয়ন ফরম ক্রয় করেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, যুবদল নেতা ফারুক মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সুজন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম ক্রয় শেষে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী বলেন, “বিএনপি থেকে যদি কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তারকে হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এই আসনটি আমরা বিএনপিকে উপহার দিতে পারব।”
তিনি আরও বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করবো না। কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের প্রতি আমরা শতভাগ অনুগত থেকে কাজ করে যাব।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা শাম্মি আক্তারের মনোনয়নের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট