1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে মাধবপুরে জলাবদ্ধতা দ্রুত ব্যবস্থা নিয়ে জনভোগান্তি কমালেন এমপি সৈয়দ ফয়সল। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ইসি কার্যালয়ে তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার):
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যান।
আজ শনিবার দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান। সেখানে প্রথমে তিনি নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে ইসি সচিবালয়ের ১০৪ নম্বর কক্ষে তারেক রহমানের ভোটার হওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলার পাশাপাশি তিনি ১০ আঙুলের ছাপ প্রদান করেন। এরপর চোখের আইরিশ স্ক্যান ও সর্বশেষ স্বাক্ষর প্রদান করেন তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তাঁর কন্যা জাইমা রহমান।
ভোটার তালিকায় অন্তর্ভুক্তির এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুতের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট