1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

মাধবপুরে মোবাইল কোর্ট অভিযান: এলপিজি গ্যাস দোকানে জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা দণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:মাধবপুর উপজেলায় অবৈধ কর্মকাণ্ড দমন ও ভোক্তা স্বার্থ রক্ষায় প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) মাধবপুর বাজার ও জগদীশপুর বাজার এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বিধি-বিধান লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই দিনে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে ইকরাম মিয়া (পিতা: এনু মিয়া, ঠিকানা: বড়ধলিয়া, মাধবপুর) কে হাতেনাতে আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম। অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলন, পরিবহন এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ কর্মকাণ্ড রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট