1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে গণভোট ২০২৬ ও জুলাই সনদ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬০৭ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

 

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কর্মরত সংবাদকর্মীদের নিয়ে গণভোট ২০২৬ উপলক্ষে এবং জুলাই সনদ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জিয়াউর রহমান।
সভায় গণভোট ২০২৬-এর গুরুত্ব, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জুলাই সনদের মূল বিষয়বস্তু, প্রাসঙ্গিকতা এবং জনগণের মাঝে সঠিক তথ্য উপস্থাপনে সংবাদকর্মীদের ভূমিকা তুলে ধরা হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও জনাব জিয়াউর রহমান বলেন, “গণভোট ২০২৬ ও জুলাই সনদ সম্পর্কে সঠিক ও দায়িত্বশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন সবসময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় স্বচ্ছ ও তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট