1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

আখেরী মোনাজাতের মাধ্যমে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র ওরস মোবারকের সমাপ্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মুড়ারবন্দ দরবার শরীফে সমাপ্ত হয়েছে তরফ বিজয়ী ইসলামী বীরপুরুষ মহান অলিয়ে কেরাম সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দীন (রঃ), হযরত সৈয়দ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ) এবং হযরত সৈয়দ ইলিয়াছ কুতুবুল আউলিয়া (রঃ) সহ ১২০ আউলিয়া গনের বাৎসরিক পবিত্র ওরস মোবারক।
ওরস উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মিলাদ মাহফিল, কোরআন খতম, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও তবারক বিতরণ। দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো আশেকান ও ভক্তবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শেষ দিনে অনুষ্ঠিত আখেরী মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের সম্মানিত পীর ও ওলামায়ে কেরামগণ।
ওরস মোবারক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, দরবার শরীফ কমিটি ও স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট