1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

চুনারুঘাটে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: তিন মাদক কারবারি আটক, উদ্ধার ২ কেজি গাঁজা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | চুনারুঘাট (হবিগঞ্জ):হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২ কেজি গাঁজা ও একাধিক মোবাইল ফোন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)-এর একটি টহল দল দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হিরণ মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশিতে তার কাছে মাদক পাওয়া গেলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
সেনা সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে হিরণ মিয়া চুনারুঘাট এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। অভিযানের খবর পেয়ে ইয়াকুব আলী কৌশলে পালিয়ে গেলেও তার বাড়িতে তাৎক্ষণিক অভিযান চালায় সেনাবাহিনী।
পরবর্তীতে ইয়াকুব আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার দুই সহযোগী লিটন মিয়া (৩৩) ও জালাল মিয়া (৩০)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মধ্যে ৩টি স্মার্টফোন রয়েছে।
আটককৃতদের পরিচয় অনুযায়ী— লিটন মিয়ার পিতা মনোয়ার আলী, জালাল মিয়ার পিতা তোয়্যেব আলী এবং হিরণ মিয়ার পিতা সাবু মিয়া।
সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সময়োপযোগী পদক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে পুরো অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চুনারুঘাট আর্মি ক্যাম্প।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট