1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

হাইকোর্টে আইনি লড়াইয়ে জয়ী ইঞ্জিনিয়ার এস এ সাজন, বৈধ ঘোষণা মনোনয়নপত্র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি : হাইকোর্টে শুনানি শেষে স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এস. এ. সাজন-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আইনি লড়াইয়ে জয়ী হয়ে তিনি তার মনোনয়নপত্র ফিরে পেয়েছেন।
রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার এস এ সাজন বলেন, “এই রায় প্রমাণ করে—সত্যের জয় হয়, ইনসাফ কখনো হার মানে না। এটি আমার জন্য এক প্রাথমিক জয়ের আনন্দ।” তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন, দোয়া করেছেন ও সাহস জুগিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, “আগামী দিনের পথ আরও দায়িত্বপূর্ণ। সবাই আমার জন্য দোয়া করবেন—যাতে আমি সততা, ইনসাফ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার এস এ সাজন স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে চুনারুঘাট–মাধবপুর (হবিগঞ্জ–৪) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাইকোর্টের এই রায়কে তার রাজনৈতিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সমর্থকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট