1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

বাহুবল প্রেসক্লাবের সঙ্গে সিমি কিবরিয়ার মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬১২ বার পড়া হয়েছে

 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবল প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ–১ আসনের প্রার্থী ডা. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় বাহুবল উপজেলা পরিষদ ক্যান্টিনে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিমি কিবরিয়া সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত হলে বাহুবল উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা হবে।
মতবিনিময় সভায় তিনি তাঁর শ্বশুর, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সিমি কিবরিয়া বলেন, শাহ এম এস কিবরিয়া এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন এবং তাঁর অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতেই ডা. রেজা কিবরিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা বাহুবল উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সংকট ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। জবাবে সিমি কিবরিয়া জানান, জনগণের সমর্থনে নির্বাচিত হলে এসব সমস্যা নিরসনে কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট