1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে চুনারুঘাটে গভীর রাতে অভিযান, দুইজনের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে চুনারুঘাটে গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন, চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের একাধিক টিম গোপনীয়তা বজায় রেখে যৌথ অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে ৭নং উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায় কৃষিজমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটার সময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সোহেল মিয়া (৩৫), পিতা: মৃত রহমত আলী এবং সুমন মিয়া (৩২), পিতা: হাজী আছাব আলী; উভয়ের বাড়ি উলুকান্দি গ্রামে, উপজেলা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যরা দ্রুত পালিয়ে যায়।
পরে আটককৃত সোহেল মিয়া ও সুমন মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ৪(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অভিযানের সময় অবৈধভাবে বালু ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট