1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মারুফ চুনারুঘাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ইকুইপমেন্ট বিতরণ চুনারুঘাট পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন। সাতছড়ি জাতীয় উদ্যানে তিনটি ময়না পাখি অবমুক্ত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প চুনারুঘাটে আশরাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে হজ ও ওমরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চুনারুঘাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা: থানায় লিখিত অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের বাদশাহবাগ এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বসতবাড়িতে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগপত্রে জানা যায়, বাদী সৈয়দ মোসাহেদুজ্জামান (৫০), পিতা- মৃত সৈয়দ আলী খাঁ, গ্রাম- বাঘারুক, ইউনিয়ন- দেওরগাছ, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ। তিনি অভিযোগ করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা করে আসছে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন সৈয়দ সুলতান মাহমুদ (৩৫), সৈয়দ রানা মিয়া, সৈয়দ আব্দুল্লাহ মিয়া, মোঃ সানিক মিয়াসহ আরও কয়েকজন। জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা বিভিন্ন সময়ে বাদীকে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে বলা হয়।
ভুক্তভোগীর দাবি, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতঘরের সামনে এসে ভয়ভীতি প্রদর্শন করে এবং জমি দখলের উদ্দেশ্যে অশান্তি সৃষ্টি করে। এ সময় তারা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
বাদী অভিযোগপত্রে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চুনারুঘাট থানায় ওসি মোঃ শফিকুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট