1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন এমপি এস. এম. ফয়সল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন এডভোকেট সিরাজ আলী মীর ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আক্তার সাজু চুনারুঘাট-হবিগঞ্জসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারঘাটবাসীকে শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী বনে সেগুন গাছ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার উপজেলা প্রশাসন চুনারুঘাটের পক্ষ থেকে এমপি শাম্মী আক্তারকে শুভেচ্ছা। হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন হাফিজ তালুকদার চুনারুঘাটে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত গ্রাম উন্নয়নে বৃক্ষরোপণ, স্কুল এলাকায় সাইনবোর্ড ও প্রবেশপথে গেইট নির্মাণের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃহবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় এক বিশেষ সাধারণ সভা সম্পন্ন করেছে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় গ্রামের পরিবেশ সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সৌন্দর্যবর্ধনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভার শুরুতে সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান বিগত সময়ের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার এই প্রতিবেদন শুনে উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ কেফায়েত উল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কাউসার আহমেদ।
সভায় গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো—
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ:
ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ও কেজি স্কুলের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং নিরিবিলি পরিবেশ বজায় রাখতে দুটি সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে। এতে ‘সামনে স্কুল’, ‘হর্ন বাজানো নিষেধ’ ও ‘মাইকিং নিষিদ্ধ’ সংক্রান্ত নির্দেশনা থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ:
গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রবেশপথ থেকে সুইচ গেইট পর্যন্ত রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচি বাস্তবায়ন ও তদারকির জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণ:
গ্রামের পরিচিতি ও মর্যাদা তুলে ধরতে প্রবেশপথে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন গেইট নির্মাণের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ডিজাইন ও বাজেট প্রণয়নের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে।
সভায় সাংগঠনিক সম্পাদক মোঃ দরবেশ মিয়া গ্রাম উন্নয়নে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জাকারিয়া।
সংগঠনের সভাপতি মোঃ কেফায়েত উল্লা বলেন,
“আমরা সুন্দ্রাটিকি গ্রামকে একটি আধুনিক ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে গ্রামের সকল স্তরের মানুষের দোয়া ও সহযোগিতা একান্ত প্রয়োজন।”
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রাম উন্নয়নে এমন সুশৃঙ্খল ও ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট