1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৯৭ বার পড়া হয়েছে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। সংগঠনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) গ্রামের প্রধান প্রবেশপথ থেকে সুইচগেট পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. কেফায়েত উল্লা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী দরবেশ, দপ্তর সম্পাদক মো. জাহিদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য মো. মাসুক মিয়া, মোবাশ্বির মিয়া, রুহেন মিয়া, মামুন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে উপস্থিত হন গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও সংগঠনের উপদেষ্টা মো. টেনু মিয়া, উপদেষ্টা মো. উস্তার মিয়া, উপদেষ্টা মো. সেলিম মিয়া, উপদেষ্টা মো. জুনাইদ আহমেদসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানো এবং গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কর্মসূচির আওতায় ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে দুটি কৃষ্ণচূড়া গাছ এবং সড়কের দুপাশে বিভিন্ন সৌন্দর্যবর্ধক দেবদারু গাছ রোপণ করা হবে।
সংগঠনের সদস্যরা জানান, শুধু গাছ লাগানো নয়, এগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য চার সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও বৃক্ষরোপণের পাশাপাশি গ্রামের প্রবেশপথে নামফলকসহ গেইট নির্মাণ, বিদ্যালয় সংলগ্ন এলাকায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্য হাফেজ আবুবকর মোনাজাত পরিচালনা করেন এবং মোনাজাতের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট