1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

ডিসিপি হাই স্কুল মাঠ উন্নয়নের ঘোষণা দিলেন এমপি ফয়সল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬-এর উপজেলা পর্যায়ের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চুনারুঘাট উপজেলা ডিসিপি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত এই ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর আসনের মাননীয় সংসদ সদস্য এস এম ফয়সল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফয়সল বলেন,
“খেলাধুলা আমাদের গর্ব ও অহংকার। এই খেলাধুলাকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে।
অনুষ্ঠানে এমপি ফয়সল চুনারুঘাট উপজেলা ডিসিপি হাই স্কুল মাঠের উন্নয়ন ও সংস্কারের ঘোষণা দেন। তিনি বলেন, মাঠের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফাইনাল খেলায় স্কুল পর্যায়ের ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখে এমপি ফয়সল মুগ্ধতা প্রকাশ করেন এবং শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গালিব চৌধুরী। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ আয়োজনকে ঘিরে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দর্শকদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট