1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

মোবাইল কোর্টের অভিযান: ট্রাক্টর জব্দ, মেশিন ধ্বংস ও ৩ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে মোঃ তৌফিক আনোয়ার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বালু উত্তোলনের কোনো মেশিন বা সরঞ্জাম পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় আসাদ (পিতা: নান্নু) নামের এক ব্যক্তি জড়িত।
পরবর্তীতে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজের নিকটবর্তী স্থানে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। এ সময় কাউকে পাওয়া না গেলেও উদ্ধারকৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
অভিযানের শেষ পর্যায়ে দুপুর ১২টা ৩০ মিনিটে বনগাঁও আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় বালুমহালের সীমানা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদ তরফদার (পিতা: মৃত সিরাজ আলী) কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের বালুমহালের সীমানা সঠিকভাবে নিরূপণ করে বালু উত্তোলনের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে সীমানার বাইরে বালু উত্তোলন না করার বিষয়ে কঠোর সতর্কতা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার জানান, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট