1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মাদক আইনে বাগবাড়ির আফজলের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড চুনারুঘাটে জমকালো আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চুনারুঘাটে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’আয়োজন উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত চুনারুঘাটে সার ও পেট্রোলিয়াম বিক্রিতে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন এম নাসের রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, নির্বাচনে জনগণ যে উন্নয়ন প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং সংসদে জনগণের কথা তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার (১৪ মে) মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা কমপ্লেক্সে সদর উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে।
সভায় নেতাকর্মীদের উদ্দেশে এম নাসের রহমান বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে রাস্তা, সেতু, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয় প্রস্তাব লিখিত আকারে দ্রুত উপজেলা বিএনপির সভাপতির কাছে জমা দিতে হবে। এসব প্রস্তাবের ভিত্তিতেই আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় জনগণ যে আস্থা ও প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।”
সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন চাহিদা নির্ধারণ করে দ্রুত তালিকা প্রণয়ন ও প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট