1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

চুনারুঘাটে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফজলুল হক তরফদার আবিদ। তিনি উপজেলার রানীগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে) বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম ফয়সাল এর কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট, পদক ও সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, প্রতিষ্ঠান পরিচালনায় সফলতা, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদকে এবার চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তার নেতৃত্বে বিদ্যালয় ও কলেজের শিক্ষা পরিবেশ আরও সুসংগঠিত ও মানসম্মত হয়েছে। নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ অর্জনে বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ রানীগাঁও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এ বিষয়ে অধ্যক্ষ মোঃ ফজলুল হক তরফদার আবিদ বলেন,
“এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমার প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আমি আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মাননা চুনারুঘাটের শিক্ষা অগ্রগতিতে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের জন্যও ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট