1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুঃসাহসিক অভিযানে চুনারুঘাটে আটক শীর্ষ মাদক সম্রাট ফিরোজ মিয়া, এলাকায় স্বস্তি। অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল চুনারুঘাটে। চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, মোবাইল কোর্টে ৩ হাজার টাকা জরিমানা অনন্য দৃষ্টান্ত: অসহায় তরুণীর বিয়ের পুরো দায়িত্ব সামলালো সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎

চুনারুঘাটে সড়ক রক্ষা ও সংস্কারের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন রামগঙ্গা এলাকায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চা বাগান সংলগ্ন সড়কের বাঁধ রক্ষা ও দ্রুত সংস্কারের দাবিতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গালীব চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন “বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশন”।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ সড়কের বর্তমান বেহাল অবস্থার কথা তুলে ধরে জানান, পাহাড়ি ঢলের কারণে সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় ইউএনও মোঃ গালীব চৌধুরী বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি চুনারুঘাট পৌরসভার ইঞ্জিনিয়ার জনাব টিটন দাসকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
পরে পৌরসভা ইঞ্জিনিয়ার টিটন দাস, বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক মোশিউর রহমান খানসহ সংগঠনের টিম সদস্যদের নিয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।
এ সময় স্থানীয়রা দ্রুত বাঁধ সংস্কার ও সড়ক রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট