1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন মাদকের সঙ্গে আপস নয়- মাধবপুরে আইনশৃঙ্খলা সভায় এমপি সৈয়দ মোঃ ফয়সল। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার বিশেষ অভিযান প্রতারণার মাধ্যমে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগ, মালিকপক্ষের দাবি ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন, ১ লাখ টাকার চেক প্রদান ‎মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎ চুনারুঘাটে ‘আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন খোয়াই নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত চুনারুঘাট থানার শফিকুল ইসলাম। সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

হবিগঞ্জের ৪ চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি বকেয়া বেতন-রেশনসহ ৭ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বকেয়া বেতন, রেশন, পূজা উৎসব বোনাসসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। সোমবার (২৫ মে) সকাল থেকে চুনারুঘাট উপজেলার দেউন্দি, লালচান ও মৃতিঙ্গা এবং মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।
শ্রমিকদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সাপ্তাহিক তলবি (বেতন) পরিশোধ করা হচ্ছে না। এতে চারটি বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
শ্রমিক সূত্রে জানা যায়, গত ৬ মে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রম অধিদপ্তরের সমন্বয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের বকেয়া পরিশোধ, নিয়মিত সাপ্তাহিক তলবি প্রদান, রেশন ব্যবস্থা নিশ্চিত করা, প্রভিডেন্ট ফান্ড পরিশোধ, শ্রম আইন অনুযায়ী চিকিৎসাসেবা এবং বর্ষার আগে জরাজীর্ণ শ্রমিক বাসা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নামেন শ্রমিকরা।
সোমবার সকাল থেকে শ্রমিকরা বাগান ও কারখানার কাজে যোগ না দিয়ে বাগানের নাট্যমন্দির এলাকায় অবস্থান নেন এবং দাবি আদায়ে বিক্ষোভ করেন।
দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, “দেউন্দি কোম্পানির অধীনে থাকা চারটি বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। ২০২২ সাল থেকে মালিকপক্ষ শুধুই আশ্বাস দিয়ে আসছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি শ্রীমঙ্গলের বৈঠকের সিদ্ধান্তও বাস্তবায়ন করা হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট