
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুনারুঘাট উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গণঅধিকার পরিষদ (জিওপি) চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আহমদ তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার অনন্য শিক্ষা বহন করে। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
এ সময় গণঅধিকার পরিষদ চুনারুঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দও দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।