1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে শানখলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মাইকিংয়ের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে প্রচারণা চালানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরে শানখলা বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক একটি সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়। নাটকের মাধ্যমে গ্রাম আদালতের ভূমিকা, কার্যপদ্ধতি এবং সাধারণ জনগণের জন্য এর সুফল সহজ ও বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মদন সরদার। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানান, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প ব্যয়ে, দ্রুত এবং হয়রানিমুক্তভাবে দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির অনধিক ৩ লাখ টাকা মূল্যের বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এছাড়া স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায়ের মামলাও গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আদালতমুখী প্রবণতা কমবে এবং সহজ, দ্রুত ও শান্তিপূর্ণ উপায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রাম পর্যায়ে জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট