1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার মোবাইল কোর্ট, জরিমানা আদায় ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত গিলানিছড়ায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড বদরগাজী বাজার সংলগ্ন এলাকায় বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অবৈধ কানাইঘাটে পুলিশের অভিযানে ১৫০ বোতল ভারতীয় মাদক এসকাফ সিরাপ উদ্ধার চুনারুঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের প্রেরণা: হবিগঞ্জে শাম্মী আক্তার। সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহানের কবর জিয়ারত করলেন এমপি এস. এম. ফয়সল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন এডভোকেট সিরাজ আলী মীর ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আক্তার সাজু

ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার মোবাইল কোর্ট, জরিমানা আদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :চুনারুঘাট পৌর এলাকার ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠান এবং দীর্ঘদিনের বকেয়া লাইসেন্স ফি আদায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন।
বুধবার (৪ জুন) পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গালিব চৌধুরীর নির্দেশনায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ারের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, সরকারি আইন অনুযায়ী ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের জন্য ব্যবসায়ীদের একাধিকবার মাইকিং, সরাসরি যোগাযোগ এবং বারবার তাগাদা দেওয়া হলেও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ৫, ৭ এমনকি ১০ বছরের ট্রেড লাইসেন্স ফি বকেয়া রয়েছে। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান কোনো ধরনের ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল।
অভিযানকালে বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায়ের পাশাপাশি লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে পৌরসভা আইন, ২০০৯-এর ১০৮(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।
পৌরসভা প্রশাসন জানিয়েছে, সরকারি বিধি-বিধান প্রতিপালন এবং রাজস্ব আদায় নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, ট্রেড লাইসেন্সবিহীন সকল ব্যবসায়ীকে দ্রুত চুনারুঘাট পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ এবং বকেয়া ফি পরিশোধ করার জন্য অনুরোধ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট