1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি চুনারুঘাটে বোনের বাড়ীতে বেড়াতে এসে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু,আহত এক ঘনশ্যামপুরে অবৈধ সিলিকা বালু পরিবহন: ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট, জরিমানা ২ হাজার টাকা ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুনারুঘাট পৌরসভার মোবাইল কোর্ট, জরিমানা আদায় ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত গিলানিছড়ায় অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড বদরগাজী বাজার সংলগ্ন এলাকায় বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অবৈধ কানাইঘাটে পুলিশের অভিযানে ১৫০ বোতল ভারতীয় মাদক এসকাফ সিরাপ উদ্ধার চুনারুঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

চুনারুঘাটে বোনের বাড়ীতে বেড়াতে এসে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু,আহত এক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকায় বজ্রপাতে রিংকু দেবনাথ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাগিনা পিযুষ দেবনাথ (৩০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(৭ জুন) শনিবার বিকেলে হাতুন্ডা এলাকার মনিন্দ্র দেবনাথের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রিংকু দেবনাথ বাহুবল উপজেলার মিরপুরের চকফাজিল গ্রামের সুরেশ দেবনাথের ছেলে। আহত পিযুষ দেবনাথ চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকার মনিন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকু দেবনাথ তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে ভাগিনা পিযুষ দেবনাথকে সঙ্গে নিয়ে টিনের ঘরের চালার ওপর উঠে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে দুজনই ঘরের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা দ্রুত তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিংকু দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত পিযুষ দেবনাথকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট