
সংসদে বিরোধী দলের সদস্যদের নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং রাজনৈতিক সমন্বয় জোরদারের লক্ষ্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
গত শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলটির ৩৬ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে বিরোধী দলের ৭৯টি সংসদীয় আসনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোতে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং রাজনৈতিক সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন নারী এমপিরা।
এর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক Shammi Akter-কে Sylhet-5 Constituency-এর উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও তিনি Dhaka-11 Constituency-এ দায়িত্ব পালন করবেন, যে আসনের সংসদ সদস্য হলেন Nahid Islam।
দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়, জনমতের প্রতিফলন এবং রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন।
সিলেট-৫ আসনের দায়িত্ব শাম্মী আক্তারের ওপর অর্পণ করায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং রাজনৈতিক কার্যক্রম আরও সুসংহত হবে।