1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, মোবাইল কোর্টের কঠোর হুঁশিয়ারি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত চুনারুঘাটের নিম্নাঞ্চল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী গাজীগঞ্জ বাজারে সরকারি রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা খোয়াই নদীর ভাঙনে ঝুঁকিতে নালমুখের রবিদাস পাড়া, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী শ্রীমঙ্গল লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার চুনারুঘাটে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়, মোবাইল কোর্টে ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে বসতঘর ভাঙনের আশঙ্কা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই ২০২৬) রাত প্রায় ১০টার দিকে জেলার মাধবপুর উপজেলার সাইহাম ফিউচার পার্কের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার শামছুল আলম খানের ছেলে মো. শাহিন আলম রবিন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন শাহিন আলম রবিনের হেফাজত থেকে iPhone, Vivo, Realme, Redmi, Tecno-সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো. তারিকুল ইসলাম। এছাড়াও অভিযানে অংশ নেন এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্তের কার্যক্রম চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট