1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল। হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল মদ ও মিনি পিকআপ উদ্ধার, আটক ১। হবিগঞ্জ ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১ ষাড়েরকোনা কমিউনিটি ক্লিনিক দখলমুক্ত করতে ইউএনও’র উচ্ছেদ অভিযান মাদকমুক্ত ও নিরাপদ হবিগঞ্জ গড়তে জেলা পুলিশের মতবিনিময় সভা, বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, মোবাইল কোর্টের কঠোর হুঁশিয়ারি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত চুনারুঘাটের নিম্নাঞ্চল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী গাজীগঞ্জ বাজারে সরকারি রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা খোয়াই নদীর ভাঙনে ঝুঁকিতে নালমুখের রবিদাস পাড়া, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও গালিব চৌধুরী শ্রীমঙ্গল লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ হোটেল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের অভ্যন্তরে গড়ে ওঠা একাধিক অবৈধ হোটেল ও স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরের পর থেকে পরিচালিত এ অভিযানে প্রায় ৪ থেকে ৫টি অবৈধ হোটেল ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধরনের সরকারি অনুমোদন বা অনুমতি ছাড়াই বিভিন্ন কৌশলে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে এসব হোটেল নির্মাণ করা হয়। পরবর্তীতে প্রভাবশালীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে হোটেলগুলো পরিচালিত হয়ে আসছিল।
উচ্ছেদ অভিযানে মাধ্যম বিল্লাহ হোটেল, মুস্তাক হোটেল, বিসমিল্লাহ হোটেলসহ একাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতছড়ি রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার মোবারক হোসেন। এ সময় সিএমসির সভাপতি আবুল হোসেনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এসব হোটেল কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে এসব স্থাপনার সরকারি অনুমোদন ছিল কিনা, সে বিষয়ে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা ছিল না। তারা বলেন, সাতছড়িতে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক আসেন। তাই পরিবেশ ও আইন মেনে পর্যটকদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলে তা এলাকার পর্যটন শিল্পের জন্য ইতিবাচক হবে।
এ বিষয়ে রেঞ্জার মোবারক হোসেন বলেন, “জাতীয় উদ্যানের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট