1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

চুনারুঘাট বাজারে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১১ হাজার টাকা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় বাজারে অবস্থিত মেসার্স মন্টি স্টোরসহ বেশ কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দোকানগুলোতে বিভিন্ন ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হয়। বিশেষ করে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং তালিকায় উল্লেখিত দামের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মেসার্স মন্টি স্টোরের মালিক মন্টি রায়কে ৩ হাজার টাকা, মো. মোস্তফাকে ৪ হাজার টাকা এবং মো. আব্দুল কাইয়ুমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১১ হাজার টাকা।
এছাড়াও অভিযান চলাকালে দোকান থেকে মেয়াদোত্তীর্ণ দুই বস্তা মসলা জব্দ করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট দোকান মালিকদের ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা, সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী  জানাব, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট