1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে বন্যাকবলিত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন চুনারুঘাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে যৌথ অভিযানে ১১টি ডাকাতির গরু উদ্ধার, দুই নারী আটক; প্রধান অভিযুক্ত রিংকু রায় পলাতক। কক্সবাজারে বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন আহত চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ক্রেতাদের ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চুনারুঘাট মধ্যবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ‘শ্বশুর বাড়ি মিষ্টি ঘর এন্ড রেস্টুরেন্ট’-এর ম্যানেজার উজ্জ্বল মোদক (পিতা: সমীরণ মোদক, সাং- তুঙ্গেশ্বর, বাহুবল)-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ওজনে কম দেওয়ার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
একই অভিযানে ‘মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার’-এ কর্মরত আব্দুল কাদের (পিতা: ইয়াকুত আলী, সাং- আসামপাড়া, চুনারুঘাট)-কে একই ধরনের অপরাধে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও দায়িত্বশীল ব্যক্তিদের দ্রুত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, পণ্যের সঠিক ওজন প্রদান এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট