1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে বন্যাকবলিত কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন চুনারুঘাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে যৌথ অভিযানে ১১টি ডাকাতির গরু উদ্ধার, দুই নারী আটক; প্রধান অভিযুক্ত রিংকু রায় পলাতক। কক্সবাজারে বনকর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ জন আহত চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট, ৩০০ ঘনফুট বালু জব্দ চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চুনারুঘাটের সন্তান জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন: দপ্তর সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী শফিকুল সজল

চুনারুঘাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোমান মিয়া
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার । সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা দিবসের সকল কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট