1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে মসজিদের জমি কেটে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মতবিনিময় সভা স্বপ্নের সীমানা ছাড়িয়ে চুনারুঘাটের নাজমুন্নাহার নাঈম এখন বোয়ালমারীর এসিল্যান্ড চুনারুঘাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার বাহুবলে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুন্দ্রাটিকির ক্রীড়াঙ্গন পরিবার চুনারুঘাটে যানজট নিরসনে মোবাইল কোর্ট, ২৪ হাজার টাকা জরিমানা জগদীশপুর রিজার্ভ বনে সেগুন কাঠসহ ভ্যান জব্দ চুনারুঘাটে গরিব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ

এমপি এসএম ফয়সালকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এসএম ফয়সালকে মৃত দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় গত ১৯ জুলাই ২০২৬ তারিখে চুনারুঘাট থানায় জিডিটি করেন মো. অলিউর রহমান (৫৬)। জিডি নম্বর ১০৮। অভিযোগকারী মাধবপুর উপজেলার বাসিন্দা।
জিডিতে তিনি উল্লেখ করেন, চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের আদমপুর গ্রামের মো. নাজমুল হোসেন (২৪) নামের এক ব্যক্তির ব্যবহৃত ‘Naz Mul Hossen’ নামের ফেসবুক আইডি থেকে গত ৯ জুলাই দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে সংসদ সদস্য এসএম ফয়সালের ছবির সঙ্গে একটি পোস্ট দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, ওই পোস্টে সংসদ সদস্যকে মৃত হিসেবে উল্লেখ করে তাঁর মৃত্যুর বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। একই সঙ্গে চুনারুঘাট ও মাধবপুরের রাস্তাঘাট, নদী ও বাঁধের বিভিন্ন সমস্যা নিয়েও মন্তব্য করা হয়।
জিডিতে আরও বলা হয়, এ ধরনের পোস্টের মাধ্যমে সংসদ সদস্য এসএম ফয়সালের মান-সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীর আশঙ্কা। বিষয়টি সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে তাঁর নির্দেশনা অনুযায়ী থানায় এসে সাধারণ ডায়েরি করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করা হয়।
অভিযোগকারী ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
চুনারুঘাট থানার ডিউটি অফিসার অতুল বনিক জানান, বিষয়টি নিয়ে জিডিতে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। জিডির সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের লিংকও উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগে অভিযুক্ত নাজমুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চুনারুঘাট থানার নবাগত ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট