1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

চুনারুঘাট সরকারি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার উদ্যোগে রোববার (১৬ আগস্ট) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান সমবারু চন্দ্র মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. আব্দুল মান্নান চৌধুরী। চুনারুঘাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিরাজ চক্রবর্ত্তী, এছাড়া কলেজের শিক্ষক-কর্মচারী ও বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। অতিথিরা কলেজের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানো সম্ভব। পূবালী ব্যাংকের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট