1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সংবর্ধনায় এমপি ফয়সল চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত ২০১৫-এর সেই দুঃসহ দিনগুলোর স্মৃতি: ‘আমরা কি হারিয়ে যাচ্ছি, কোন পথে হাঁটছে আমাদের দল?’ এড মীর সিরাজের পেইজবুক ওয়াল থেকে চুনারুঘাটে গ্রেপ্তার ইসলামী ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল জামিনে মুক্ত চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ-এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী-এর সঞ্চালনায় সকাল সাড়ে ৯টায় সভার কার্যক্রম শুরু হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং ও বাহুবল সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ. কে. এম. সালিমুল হক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. তানভীর আহাম্মদ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১ (ডিএসবি), সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (ডিবি), টি.আই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
কল্যাণ সভায় পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য মনোযোগ ও ধৈর্যের সঙ্গে শোনেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন।
পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
পুলিশ সুপার খুন, ধর্ষণ, ডাকাতিসহ অন্যান্য চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং বিভিন্ন কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের উৎসাহিত করা হয়। এ সময় পুলিশ সুপার নিজ হাতে অফিসার ও ফোর্সদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মাসের শ্রেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সম্মানে ভূষিত করেন।
সভায় পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট