1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সংবর্ধনায় এমপি ফয়সল চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত ২০১৫-এর সেই দুঃসহ দিনগুলোর স্মৃতি: ‘আমরা কি হারিয়ে যাচ্ছি, কোন পথে হাঁটছে আমাদের দল?’ এড মীর সিরাজের পেইজবুক ওয়াল থেকে চুনারুঘাটে গ্রেপ্তার ইসলামী ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল জামিনে মুক্ত চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চুনারুঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বিলাল মিয়া। তিনি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩, হবিগঞ্জের সিআর মামলা নং-১৬০/২০ (চুনারুঘাট), তারিখ ৩০ জুলাই ২০২৬-এর যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারার মামলায় এক বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি।
অপর গ্রেপ্তার ব্যক্তি চুনারুঘাট উপজেলার ৬ নম্বর চুনারুঘাট ইউনিয়নের নরপতি (মধ্য) গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মো. বশির আহমদ (২৩)। তার বিরুদ্ধে চুনারুঘাট থানার এফআইআর নং-১৭, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-২৩৪-এর মামলায় দণ্ডবিধির ৪৪৭/৩৭৯/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।
এ ছাড়া একই অভিযানে **আনিছুর রহমান আনিছ (৫৫)**কে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি চুনারুঘাট থানার এফআইআর নং-২৬, তারিখ ১৪ আগস্ট ২০২৬, জিআর নং-১৯৯-এর মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ)/১০/১২ ধারার তদন্তে সন্দিগ্ধ আসামি।
পুলিশের প্রেস রিলিজে আনিছুর রহমান আনিছকে কার্যক্রম নিষিদ্ধ চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস হিসেবে উল্লেখ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান , গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট