1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সংবর্ধনায় এমপি ফয়সল চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন দেওরগাছ ইউনিয়নে লোডশেডিং, চুরি ও মাদক নিয়ন্ত্রণে ৭ দফা দাবি মাওলানা রায়হান উদ্দিনের চুনারুঘাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক সাটিয়াজুরীতে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত ২০১৫-এর সেই দুঃসহ দিনগুলোর স্মৃতি: ‘আমরা কি হারিয়ে যাচ্ছি, কোন পথে হাঁটছে আমাদের দল?’ এড মীর সিরাজের পেইজবুক ওয়াল থেকে চুনারুঘাটে গ্রেপ্তার ইসলামী ফ্রন্ট নেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল জামিনে মুক্ত চুনারুঘাটে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান খাঁন, সম্পাদক নোমান মিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “চুনারুঘাট মডেল প্রেসক্লাব”।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর/২৬) এক সাধারণ সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্যেই নতুন এ মডেল প্রেসক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক নিরপেক্ষ- চুনারুঘাট প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ও প্রতিদিনের কাগজের চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমির চুনারুঘাট প্রতিনিধি মো. মাসুদ আলম সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি: দৈনিক বাংলাদেশের আলো’র চুনারুঘাট প্রতিনিধি মনিরুজ্জামান তাহের ও দৈনিক ঘোষনার চুনারুঘাট প্রতিনিধি মো. ফরিদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক: আজকের সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মো. আজিজুল হক নাছির, অর্থ-সম্পাদক: দৈনিক আমার সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মো. আসাদুজ্জামান খান, সহ-সাংগঠনিক সম্পাদক: বাংলাদেশ সমাচারের চুনারুঘাট প্রতিনিধি মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক: মানবাধিকার প্রতিদিনের চুনারুঘাট প্রতিনিধি মো. মাষ্টার ফজল মিয়া, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক: হবিগঞ্জের জননীর চুনারুঘাট প্রতিনিধি মো. জুয়েল আকরাম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: হবিগঞ্জের আলোর চুনারুঘাট প্রতিনিধি মো. ফজলুর রহমান রিয়াদ, নির্বাহী সদস্য: দৈনিক বর্তমান বাংলার চুনারুঘাট প্রতিনিধি আসাদ ঠাকুর, ডেইলি অবজারভারের চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখনজী, দৈনিক আজকের বসুন্ধরার চুনারুঘাট প্রতিনিধি মীর জুবায়ের আলম ও দৈনিক সংবাদ প্রতিক্ষণের চুনারুঘাট প্রতিনিধি রাসেল মিয়া তালুকদার প্রমূখ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এসময় আরোও উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ ইসা খান প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁন এবং সভা সঞ্চালনা করেন চ্যানেল এস-এর প্রতিনিধি মো. নোমান মিয়া।

বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে চুনারুঘাট মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবগঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা কামনা করেন সভায় উপস্থিত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট