1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

চুনারুঘাট সীমান্তে ফের ২২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় বিএসএফ ২জন আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৮৮ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট সীমান্তের রেমা-কালেঙ্গা জঙ্গল এলাকা দিয়ে ২২ জনকে পুশ- ইন করেছে ভারতীয় বিএসএফ।তথ্যটি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান।
(৩০ মে)শুক্রবার ভোরে কোন এক সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয় ভারতীয় বিএসএফ। বিজিবি রেমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে ২২ জন (পুরুষ-০৯ জন, মহিলা-০৮ এবং শিশু-০৫) নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। সংবাদ পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ , পরিচয় জানা ও অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান,আমরা ভোরে খবর পাই বিএসএফ ২২ জনকে পুশ-ইন করেছে। সাথে সাথে বিজিবিকে খবর দেই।খবর পেয়ে বিজিবি সদস্য রা গঠনস্থলে গিয়ে তাদেরকে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে রাখেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জঙ্গলে উপজাতীয় ত্রিপুরাবাড়িতে রাখা হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহীঅফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জন কে পুশ-ইন এর বিষয়টি আমি শুনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট