1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রানীগাঁও বাজারে মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আহম্মদাবাদের জনপদে জাকির হোসেন পলাশ: জনসেবা, নেতৃত্ব ও পথচলার সংগ্রাম চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল

উদ্দেশ্য প্রণোদিত, কাল্পনিক ও মিথ্যা সংবাদের প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯৭৬ বার পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি◾

নিবন্ধন ও ঠিকানাবিহীণ অনলাইন নিউজের পেইজে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের হাজী মানিক মিয়ার ছেলে ফয়সল মাহমুদ কে নিয়ে কাল্পনিক, মিথ্যা ও সাজানো সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

এরকম মিথ্যা সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ফয়সল মাহমুদ। এক বিবৃতিতে তিনি বলেন, গত ৯ জুন ২০২৫ ইং তারিখে “মেঘনা টিভি অনলাইন” ও “নন্দিত টিভি অনলাইন” নামক পরিচয়বিহীন পোর্টালে আমাকে নিয়ে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত। এতে আমার সম্মানহানি ঘটানোর চেষ্টা করা হয়েছে।

একইসাথে দাঙ্গাবাজ, বেপরোয়া ও উচ্ছৃংখল বলে আমাকে জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তা পুরোটাই একটি চক্রান্তের অংশ। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত আমার বড় ৩ ভাই ও ছোট ২ ভাই প্রবাসে থাকায় বাড়ি ঘর, সহায় সম্পত্তি ও বাবা-মা’র দায়িত্ব পালন করে আসছি। কখনো কেউ আমার বিরুদ্ধে ন্যুনতম অভিযোগ করার সুযোগ পাননি। সততা ও নিষ্টার সাথে আমি আমার জীবন এবং দায়িত্ব পালন করে যাচ্ছি।

এছাড়া কোন অনৈতিক কর্মকান্ডের সাথে আমার যোগাযোগের বিষয়টি হাস্যকর। এরপরও এরকম কাল্পনিক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা শীগ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

বার্তা প্রেরক
মোঃ ফয়সল মাহমুদ
পিতা: হাজী মানিক মিয়া
ঘনশ্যামপুর বড় বাড়ি, আহম্মদাবাদ, চুনারুঘাট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট