1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন চুনারুঘাটে মাকে লাঠিপেটা, যুবকের ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেব নিহত চুনারুঘাট পৌরসভায় পৌরকর পুনঃনির্ধারণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত গাজীপুর স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী ও অভিভাবক সমাবেশ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবায় চানপুর চা বাগানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় ফাস্ট এইড প্রশিক্ষণ চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক — শহরে ১৪৪ ধারা জারি, টহলে সেনাবাহিনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯০১ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি  :হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় আজ চার ঘণ্টাব্যাপী ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের সময় শহরের ডজন খানেক দোকানে অগ্নিসংযোগ করা হয় এবং অন্তত চারটি পয়েন্টে অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়।

উল্লেখযোগ্য সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ ও যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে এমন আশঙ্কায় আজ রাতেই প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গ্রেফতার অভিযানে নামার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন, শহরের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের প্রকৃত কারণ ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট