1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধন। চুনারুঘাটে কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি গঠন চুনারুঘাটে জমি ও রাস্তা বিরোধে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ৪। খোয়াই নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠল আঃ জলিলের লাশ। চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ৩৩৩৮ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ হুইপ জি কে গউছের হবিগঞ্জ আগমন, পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার। চুনারুঘাটে খোয়াই নদীতে গরু পারাপারের সময় ব্যক্তি নিখোঁজ শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ অভিযান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুনারুঘাটে প্রস্তুতিমূলক সভা

ছিনতাইকারীর কবল থেকে ৩ নারীকে উদ্ধার করল বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ছিনতাইকারীর কবল থেকে তিন নারীকে উদ্ধার করেছে ৫৫ বিজিবি। শনিবার দুপুর ৩টার দিকে কালেঙ্গা বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৫১ থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া সংলগ্ন রিজার্ভটিলা এলাকায় তিনজন নারীকে অজ্ঞাতনামা তিন ব্যক্তি জিম্মি করে রেখেছিল। স্থানীয় এক যুবক বিষয়টি কালেঙ্গা বিওপিকে জানালে তাৎক্ষণিকভাবে টহল দল ঘটনাস্থলে পৌঁছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায় এবং মহিলাদের নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন—
১. লতিকা হাজং (৪৩), পিতা মৃত পিউশ হাজং
২. মীনা দাড়িং (৪৫), পিতা মৃত সুদীশ নাল
৩. শ্রাবনী হাজং (৩৮), পিতা মৃত পিউশ হাজং

তাঁদের স্থায়ী ঠিকানা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিনছড়া গ্রাম।

বিজিবি জানায়, তিন নারী আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃতদের আত্মীয় বাপ্পু (৩০), পিতা হিরন চন্দ্র, গ্রাম কালেঙ্গা (মঙ্গোলিয়া), ডাকঘর মিরাশী, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,
“সীমান্ত সুরক্ষা আমাদের প্রধান দায়িত্ব হলেও সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবি সবসময় প্রস্তুত। ইতোমধ্যে ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন,
“সীমান্ত অপরাধ দমনে বিজিবির সঙ্গে এলাকাবাসীর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট