1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রকাশ হবিগঞ্জ জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থেকে রাজপথের অগ্নিকন্যা: হবিগঞ্জ-৪ আসনে আলোচনায় শাম্মী আক্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি:দীর্ঘ এক পথ পরিক্রমায় চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যয়ন করেছিলেন শাম্মী আক্তার। লক্ষ্য ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হওয়া— প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে ডিসি কিংবা সচিব হিসেবে দেশের সেবা করা। কিন্তু সময়ের পরিক্রমায় তিনি বেছে নেন অন্য এক পথ— সংগ্রাম, আদর্শ ও ত্যাগের পথ।

বেগম খালেদা জিয়াকে মায়ের মতো ভালোবেসে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে শাম্মী আক্তার নিজের ক্যারিয়ার, এমনকি জীবনও বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন জাতীয়তাবাদী আন্দোলনে। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি আজ “রাজপথের অগ্নিকন্যা”, আর সারা দেশের তরুণ ছাত্রছাত্রীদের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম।

শাম্মী আক্তার মহান মুক্তিযুদ্ধের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। দেশপ্রেম, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে তার অবস্থান বরাবরই ছিল অনড় ও স্পষ্ট।

২০০৮ সালে মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সময় সংসদে তিনি খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে মুখ খুলে আলোচনায় আসেন। তার সাহসী বক্তব্য ও দেশপ্রেমিক অবস্থান বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা এনে দেয়।

রাজনীতির কঠিন সময়গুলোতে যখন অনেকেই বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন, কেউ কেউ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে আঁতাত করে নিজের স্বার্থ রক্ষা করছিলেন, তখনও শাম্মী আক্তার ছিলেন রাজপথে— খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অটল।

আজ আবারও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে শাম্মী আক্তারের নাম আলোচনায়। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, তিনি মনোনয়ন পেলে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবেন।

ইনশাআল্লাহ, দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বের প্রতীক শাম্মী আক্তার একদিন চুনারুঘাট-মাধবপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন— এমনটাই বিশ্বাস স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট