1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টিতে মাধবপুরে জলাবদ্ধতা দ্রুত ব্যবস্থা নিয়ে জনভোগান্তি কমালেন এমপি সৈয়দ ফয়সল। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কর্মসূচির আওতায় “কুলিয়াছড়া খাল পুনঃখনন” প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এমপি ফয়সল। বিএনপির সংরক্ষিত নারী আসনে শাম্মী আক্তারের মনোনয়নে কামাল হোসেনের অভিনন্দন চন্ডিছড়া চা বাগানে পানি সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প ক্রয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান খুলনায় দায়িত্ব পালনকালে রেলওয়ে পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র সংস্কার ও সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন। আমি নেতা নই, আপনাদের সেবক হতে চাই”— এমপি এস এম ফয়সল। বাহুবলে যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ২ দিনব্যাপী হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সম্পন্ন

চুনারুঘাটে ধানের শীষ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#
নোমান মিয়া চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ(৪) চুনারুঘাট -মাধবপুর সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল–এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
রবিবার  দুপুর ২টা ৩০ মিনিটে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান–এর কার্যালয়ে এস এম ফয়সল সাহেবের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ধানের শীষের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন  সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ ইসফাক আহমেদ, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান,চুনারুঘাট উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন শামসু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তরফদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার আলীসহ দলটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মাহবুবুর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব জালাল আহমেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম।  উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট