1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

চুনারুঘাটে অবৈধ মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, এক মাসের কারাদণ্ড।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০৬ বার পড়া হয়েছে

 

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আওতাধীন পূর্ব পীরেরগাঁও এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ অভিযানে কৃষিজমির উপরিভাগ থেকে মাটি কাটার সময় হাতেনাতে ৩টি ট্রাক্টর ও ১টি ভ্যাকু মেশিন জব্দ করা হয়। অভিযানকালে মোঃ লিটন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যরা দ্রুত পালিয়ে যায়।
আটককৃত মোঃ লিটন মিয়া (৩৫), পিতা—মোঃ নিম্বর আলী, সাং—গংগানগর, ২নং আবম্মদাবাদ ইউনিয়নকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট