1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সততা-স্বচ্ছতায় মানুষের কাজ করে যাচ্ছি: মাধবপুরে এমপি ফয়সল শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় রাণীগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবে পিতার সন্ধানে পুত্রের   সাংবাদিক সম্মেলন। চুনারুঘাটে হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়া গ্রেপ্তার হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক নোমান মিয়া চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার, নৃশংস হত্যাকাণ্ডের দাবি পুলিশের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ ২ জন গ্রেফতার চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার চুনারুঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মুক্তাদির চৌধুরী গ্রেফতার

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো মুড়ারবন্দ দরবার শরীফে ৭০৫তম গন-বাৎসরিক পবিত্র ওরস মোবারক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৩৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হলো মুড়ারবন্দ দরবার শরীফে তরফ বিজয়ী ইসলামী বীরপুরুষ মহান অলিয়ে কেরাম সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দীন (রঃ), হযরত সৈয়দ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ ইলিয়াছ কুতুবুল আউলিয়া (রঃ)সহ ১২০ আউলিয়ার ৭০৫তম গন-বাৎসরিক পবিত্র ওরস মোবারক।
ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আশেকান-ভক্তবৃন্দ দরবার শরীফে জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। শেষ দিনে আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ কবির আহমদ চিশতী সাহেবের শাহজাদা সৈয়দ মঈনুদ্দিন চিশতী বলেন, হযরত শাহজালাল (রঃ)-এর প্রধান সেনাপতি ও অন্যতম সফরসঙ্গী তরফ বিজয়ী ইসলামী বীরপুরুষ সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দীন (রঃ) চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফে শায়িত আছেন।
ইতিহাসের আলোকে তিনি আরও জানান, সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দীন (রঃ) মদিনা শরীফে জন্মগ্রহণ করেন এবং বাগদাদ শরীফে তাঁর বসবাস ছিল। আনুমানিক ১২৫০ খ্রিস্টাব্দে তাঁর জন্ম। পরবর্তীতে তিনি বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান ফিরোজ শাহ তুঘলকের ফৌজি বিভাগে যোগদান করেন। তাঁর কামেলিয়াত ও যোগ্যতায় সন্তুষ্ট হয়ে দিল্লির সম্রাট তাঁকে শাহি সৈন্যবাহিনীর নেতৃত্ব প্রদান করেন এবং সিলেট বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার অনুরোধ জানান।
পথিমধ্যে সিলেটের হযরত শাহজালাল ইয়ামনী (রঃ)-এর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। মুসলমানদের ওপর রাজা গৌড় গোবিন্দের অত্যাচারের সংবাদে ব্যথিত হয়ে তিনি শাহি সৈন্যদের সঙ্গে যোগ দিতে সম্মতি প্রকাশ করেন। আল্লাহর রহমতে ৭০৩ হিজরি হতে আনুমানিক ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট বিজয় সম্পন্ন হয়। পরে অত্যাচারী রাজা আচক নারায়ণকে সমুচিত শিক্ষা দিতে শাহি সৈন্য ও একদল মুজাহিদ বাহিনীর নেতৃত্ব দিয়ে তরফ (বর্তমান হবিগঞ্জ জেলা) বিজয় করেন সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দীন (রঃ)।
তিনি ছিলেন এমন এক মহান বীরপুরুষ, যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয়নি বলে বর্ণিত রয়েছে। ওসিয়ত অনুযায়ী তাঁর ইন্তেকালের পর দাফনের সময় এক বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়। ইসলামে পূর্ব-পশ্চিমে দাফনের বিধান না থাকায় তাঁকে উত্তর-দক্ষিণে দাফন করা হয়। কিন্তু লোকজন ৪০ কদম দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে রওজা খানাটি আলোকিত হয়ে ঘুরে উত্তর-দক্ষিণ থেকে পূর্ব-পশ্চিমে অবস্থান নেয়। জীবদ্দশায়ও তিনি বহু অলৌকিক ক্ষমতার নিদর্শন প্রদর্শন করেছেন বলে আশেকানরা বিশ্বাস করেন।
ওরস মোবারক শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান দরবার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

হবিগঞ্জের ২৮টি চা-বাগানে শ্রমিকদের আন্দোলন প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত। চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি, উন্নত আবাসন, মানসম্মত চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা এবং অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং চা-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিক নেত্রী খায়রুন বলেন, “আন্দোলন আপাতত স্থগিত করা হলেও আমাদের দাবি থেকে আমরা একচুলও সরে আসিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান না হওয়া পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, যুবদলের সদস্য সচিব জালাল আহমেদ, মারুফ আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি শ্রমিকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সভা শেষে চা-শ্রমিকরা আশা প্রকাশ করেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মানবিক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা হবে।

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট