1. live@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো : দৈনিক হবিগঞ্জের আলো
  2. info@www.dainikhabigonjeralo.com : দৈনিক হবিগঞ্জের আলো :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাট বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক – ৫ জনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন স্তরের নিরাপত্তাবলয় ৫৫ বিজিবির চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ চুনারুঘাটে ৭৪টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

গ্যাসের দুর্ভিক্ষ নিরসনে সিএনজি ও কার শ্রমিকদের পাশে স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪১৪ বার পড়া হয়েছে

নোমান মিয়া চুনারুঘাট হবিগঞ্জপ্রতিনিধি:চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটে বিপাকে পড়া সিএনজি শ্রমিক ও কার শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এস এ সাজন। শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরাসরি মাঠে নেমে তাদের সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
এ সময় ইঞ্জিনিয়ার এস এ সাজন বলেন, “গ্যাসের দুর্ভিক্ষ শুধু একটি সমস্যা নয়, এটি হাজারো পরিবারের জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। জনপ্রতিনিধি হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
শ্রমিক নেতারা জানান, গ্যাস সংকটের কারণে প্রতিদিনই তাদের আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে। এমন সময়ে একজন প্রার্থীর সরাসরি পাশে দাঁড়ানো তাদের জন্য আশার আলো হয়ে এসেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট–মাধবপুর (হবিগঞ্জ-৪) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার এস এ সাজন। তার প্রতীক ‘জয় ফুটবল’। তিনি আগামী ১২ তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিয়ে শ্রমজীবী মানুষের পক্ষে থাকার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট